শেষে থেরন-পারনেল শো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেকে চিনিয়েছিলেন গত বছর অস্ট্রেলিয়াকে যুব বিশ্বকাপ জিতিয়ে। নেতৃত্ব দিয়েছিলেন সামনে থেকেই। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট অন্য জিনিস। কাল সেই ‘অন্য জিনিসের’ স্বাদও পেলেন। তবে আন্তর্জাতিক অভিষেকেও নিজেকে চেনালেন মিচেল মার্শ। কাল জোহানেসবার্গের টি-টোয়েন্টিতে ২১ বলে ৩৬ করেছেন মার্শ-তনয়। চার ছক্কার তিনটাই মেরেছেন শেষ ওভারে। তাঁর এই ঝড়েই ১৪৭ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু হারল শেষে ওয়েইন পারনেল আর রাস্টি থেরনের কাছে।১৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ৭ উইকেটে ৮৭। শেষ ৫ ওভারে দরকার ৬১ রান। হাতে মাত্র ৩ উইকেট রেখেও ওভারপিছু ১২ রান করে তোলার অবিশ্বাস্য সেই চ্যালেঞ্জটাই জেতালেন পারনেল আর থেরন। পারনেল খেললেন ১১ বলে ২৯ রানের ঝোড়ো ইনিংস। থেরন ১৬ বলে ৩০। অষ্টম উইকেটে দুজনের ২৭ বলে অবিচ্ছিন্ন ৬৪ রানের জুটিতে প্রায় হেরে যাওয়া ম্যাচটা দক্ষিণ আফ্রিকা ৫ বল হাতে রেখেই জিতল ৩ উইকেট।১-১ সমতায় শেষ হলো টি-টোয়েন্টি সিরিজ। দক্ষিণ আফ্রিকার কোচ হিসেবে প্রথম জয়ের দেখা পেলেন গ্যারি কারস্টেন। অভিষেকে জয়ের দেখা পেতে পেতে না পাওয়ার দুঃখ সঙ্গী হলো মিচেলের। অথচ জিতলে জয়ের অন্যতম নায়ক হতেন। ১৮ ওভার শেষেও অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৭ উইকেটে ১১২। শেষ দুই ওভারে অস্ট্রেলিয়ার তোলা ৩৫ রানের ৩০-ই তাঁর।সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১৪৭/৮ (হোয়াইট ৩৯, মিচেল মার্শ ৩৬, শন মার্শ ২৬; সোতসোবে ২/১১, থেরন ২/২৮, মরনে মরকেল ২/৩৭)। দক্ষিণ আফ্রিকা: ১৯.১ ওভারে ১৪৮/৭ (বোথা ৩৪, পারনেল ২৯*, থেরন ৩০*; প্যাটিনসন ২/১৭, কামিন্স ২/২৬)। ফল: দক্ষিণ আফ্রিকা ৩ উইকেটে জয়ী।