শেষের ঝড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ জুটিতে ৫০ রান, ওয়ানডেতে খুব সহজদৃষ্ট নয়। তবে খুব বিরলও বলা যাচ্ছে না। ১৯৭৫ বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে দেওয়া ডেরেক মারে ও অ্যান্ডি রবার্টসের সেই ৬৪ রানের জুটি দিয়ে শুরু। কাল চ্যাম্পিয়নস ট্রফিতে শেষ উইকেটে ৫০ বা এর বেশি রানের ৩০তম জুটি গড়লেন ড্যারেন স্যামি ও কেমার রোচ। তবে রান তোলার গতিতে কিন্তু স্যামি-রোচ জুটি দুইয়ে! ২৭ বলে ৫১ রানের জুটি গড়েছেন দুজন, রানরেট ১১.৩৩। ২০০৩ সালে ভারতের বিপক্ষেই ২০ বলে ৫০ রানের জুটি গড়েছিলেন লু ভিনসেন্ট ও শেন বন্ড, রানরেট ছিল ১৫.৬০!