প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচটা তো শেষ পর্যন্ত হারতে হলোই। অস্ট্রেলিয়ানরা অন্তত এটা ভেবে সান্ত্বনা পেতে পারে, আরও বড় লজ্জা পেতে হয়নি। টেস্ট ইতিহাসে সবচেয়ে কম রানে গুটিয়ে যাওয়া থেকে অস্ট্রেলিয়াকে বাঁচিয়েছেন পিটার সিডল ও নাথান লায়ন। নয় নম্বরে নেমে সিডল করেছেন অপরাজিত ১২, এগারো নম্বর লায়ন ১৪। শেষ তিন ব্যাটসম্যানের মধ্যে দুজনের ইনিংসের সর্বোচ্চ দুই স্কোরার হওয়ার ঘটনা টেস্ট ইতিহাসে আছে আর মাত্র দুটি। ১৯৬৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে হায়দরাবাদ টেস্টের প্রথম ইনিংসে ৮৯ রানে গুটিয়ে গিয়েছিল ভারত। সর্বোচ্চ ২৫ করেছিলেন ৯ নম্বরে নামা শ্রীনিবাস ভেঙ্কটরাঘবন, ১১ নম্বর বিষেন সিং বেদি ২০। ১৯৯১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ট্রেন্টব্রিজ টেস্টে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৫৫ করেছিলেন ৯ নম্বর ফিল ডিফ্রেটাস, দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ করেছিলেন সবার শেষে নামা ডেভিড লরেন্স।