শেষের সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়ের লক্ষ্য ১৭০। জাভাগাল শ্রীনাথের দুর্দান্ত বোলিংয়ে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে গেল ১০৫ রানে। ১৮ বছর আগে আহমেদাবাদে শ্রীনাথের ২১ রানে ৬ উইকেট এত দিন ছিল চতুর্থ ইনিংসে কোনো ভারতীয় পেসারের সেরা বোলিং। লর্ডস জয়ের নায়ক ইশান্ত শর্মা ছাড়িয়ে গেলেন পূর্বসূরিকে। উপমহাদেশের পেসারদের মধ্যেই চতুর্থ ইনিংসে ইশান্তের ৭৪ রানে ৭ উইকেটের চেয়ে সেরা বোলিং আছে আর মাত্র একজনের। ১৯৭৯ সালে মেলবোর্নে ৮৬ রানে ৯ উইকেট নিয়েছিলেন পাকিস্তানের সরফরাজ নেওয়াজ, যাঁকে মনে করা হয় রিভার্স সুইংয়ের গুরু!