শেষের সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটের চিরন্তন কৌতুকগুলোর একটি—ব্যাট হাতে কোর্টনি ওয়ালশের উইকেটে যেতে যত সময় লাগত ফিরে আসতে নাকি লাগত তার চেয়ে কম! টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি শূন্যের রেকর্ডটি (৪৩) এখনো এই ক্যারিবিয়ানের। তবে একসময়ের সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারির কিন্তু ব্যাট হাতে গর্ব করার মতো একটি রেকর্ডও আছে। ওয়ানডে ক্যারিয়ারে ১১ নম্বরে নেমে সবচেয়ে বেশি ১৬৫ রান ওয়ালশের। তবে গর্বটা যে খুব বেশিদিন থাকছে না, এটা নিশ্চিত। দুইয়ে থাকা মুত্তিয়া মুরালিধরন যে মাত্রই ২ রান পেছনে! আরও বেশ কদিন খেলার ইচ্ছে আছে, রেকর্ডটা মুরালির তাই অনেক দূরই নিয়ে যাওয়ার কথা। তবে মুরালিকে ধাওয়া করার লোকও আছে। ১৪৫ রান নিয়ে তিনে থাকা শেন বন্ডও তো ক্রিকেটটা ছাড়েননি এখনো!