শেহজাদকে নিয়ে গেইল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘শাবাশ, আহমেদ শেহজাদ’। টুইট দেখে নিশ্চয়ই চমকে উঠেছিলেন পাকিস্তানি ব্যাটসম্যান। একি, ক্রিস গেইল উর্দু জানলেন কীভাবে! পরশু টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের হয়ে প্রথম সেঞ্চুরিটি করার পর গেইল টুইটারে শেহজাদকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘সেঞ্চুরিটি উপভোগ করেছি। তোমাকে সেঞ্চুরিয়ান ক্লাবে স্বাগত।’
এমন প্রশংসা, তাও আবার গেইলের মতো একজনের কাছ থেকে! আবেগে আপ্লুত আহমেদ শেহজাদ। টুইটারেই জবাব দিয়েছেন ক্রিস গেইলকে, ‘তোমার কাছ থেকে এটা পাওয়া বিরাট সম্মানের।’ ওয়েবসাইট।