শেহজাদের জায়গায় ডার্নবাখ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজমল শেহজাদের পরিবর্ত হিসেবে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন জেড ডার্নবাখ। দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া এই পেসারকে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে অন্তর্ভুক্তির অনুমোদন দিয়েছে আইসিসি। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বিশ্বকাপ শেষ হয়ে গেছে শেহজাদের। এর আগে ইনজুরির কারণে ইংল্যান্ড দলকে এই উপমহাদেশে রেখে দেশে ফিরে গেছেন কেভিন পিটারসেন ও স্টুয়ার্ট ব্রড। ওয়েবসাইট।