শেহজাদের ২ রানের আফসোস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখনো পর্যন্ত সেঞ্চুরি করতে পারেননি কোনো পাকিস্তানি। কাল এই খামতিটা প্রায় মুছেই দিচ্ছিলেন আহমেদ শেহজাদ। শেষ পর্যন্ত তা যে হলো না, দায়টা তাঁরই! ব্রায়ান ভিটরির করা ইনিংসের শেষ ওভারের ৫টি বলই খেলেছেন তিনি। ৯৭ রানে দাঁড়িয়ে শেষ বলটিতে বাউন্ডারি হাঁকালেই হয়। কিন্তু শেহজাদ নিতে পারলেন মাত্র ১ রান। সমান ৬টি করে ছক্কা-চারে ৬৪ বলে ৯৮ রানের ইনিংস খেলেও শেহজাদ মাঠ ছাড়লেন বড় আফসোস নিয়ে।
প্রথম ম্যাচেও ম্যাচসেরা শেহজাদের দুই রানের আফসোস কিছুটা হলেও হালকা হয়েছে জয়ে। হারারেতে দ্বিতীয় টি-টোয়েন্টিটা পাকিস্তান জিতে নিয়েছে ১৯ রানে। শেহজাদের ৯৮ আর অধিনায়ক মোহাম্মদ হাফিজের ৪০ বলে ৫৪ রানের ইনিংস পাকিস্তানকে দেয় ১ উইকেটে ১৭৯ রানের পুঁজি। জবাবে জিম্বাবুয়ে করতে পেরেছে ৬ উইকেটে ১৬০ রান। হাফিজ বল হাতেও তিন উইকেট পেয়েছেন। তবে ম্যাচ এবং সিরিজ-সেরা—দুটি পুরস্কারই পেয়েছেন শেহজাদ। ওয়েবসাইট।