শেহজাদেরপ্রিয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রীড়া প্রতিবেদক l আধুনিক ক্রিকেটে খেলোয়াড়েরা যখন মেদবিহীন শরীর পেতে ঘণ্টার পর ঘণ্টা ঘাম ঝরান জিমে, মোহাম্মদ শেহজাদ সেখানে ব্যতিক্রম। ফিটনেস নিয়ে আফগান উইকেটকিপার-ব্যাটসম্যান যেন নির্বিকার! মেদবহুল শরীরে ২২ গজে ঝড় তুলতে যে তাঁর সমস্যা হয় না, সেটি বোঝা গেছে গত টি-টোয়েন্টি বিশ্বকাপেই। বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতেও আভাস দিয়েছিলেন ভয়ংকর হয়ে ওঠার। কিন্তু মাশরাফি বিন মুর্তজার দুর্দান্ত এক বল থামিয়ে দিয়েছে তাঁকে। শেহজাদের অক্রিকেটারসুলভ শরীরের রহস্য আর কিছুই নয়—রসনাবিলাস! খাইবার পাখতুনওয়ার শরণার্থী শিবিরে বেড়ে ওঠা এই আফগান ওপেনার বললেন, ‘ভাত ও গরুর মাংস খুব পছন্দ করি, তাই আমার শরীরটা এমন।’