শোক সামলে মাঠে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

অতিরিক্ত ৩০ মিনিটও প্রায় শেষ। ম্যাচের ভাগ্য তখন ভাগ্যদেবীর মর্জির ওপর। কিন্তু শেষ মুহূর্তেই লিওনেল মেসির জাদু। বক্সের ভেতর মেসির দুর্দান্ত পাস অ্যাঙ্গেল ডি মারিয়ার পা ছুঁয়ে বল সুইজারল্যান্ডের জালে। হু হু করে কেঁদে উঠলেন সুইস ফুটবলাররা, সমর্থকেরাও। আরও একজনের মন হয়তো একটু বেশিই কেঁদেছে, তবে সেটা গোপনে। ম্যাচের আগের দিন মারা গেছেন সুইজারল্যান্ডের কোচ ওটমার হিজফেল্ডের বড় ভাই উইনফ্রেড। এক দিকে পারিবারিক শোক। অন্যদিকে দলের ম্যাচ। দুটিই সমান গুরুত্বপূর্ণ। কিন্তু তার পরও দলের সঙ্গে থেকে গিয়েছিলেন হিজফেল্ড। শোককে শক্তিতে পরিণত করতে চেয়েছিলেন। সুইজারল্যান্ডকে ফিফা র্যাঙ্কিংয়ে ছয়ে তুলে আনা অভিজ্ঞ এই কোচ পরশু আর্জেন্টিনাকেও রুখে দিয়েছিলেন প্রায়। বিশ্বকাপের আগপর্যন্ত দুই বছরে ১৮টি ম্যাচে সুইজারল্যান্ড হেরেছিল মাত্র একটিতে। শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালে দলকে নিয়ে জেতে না পারলেও সুইস সমর্থকেরা নিশ্চয়ই বলবেন, ‘জয়তু ওটমার’! ইয়াহু স্পোর্টস।