শোকাচ্ছন্ন স্কলারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগের দিন এ রকমই এক সড়ক দুর্ঘটনা শোকে আচ্ছন্ন করে দিয়েছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে । গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার প্রয়াত সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার প্রপৌত্রী জেনানি ম্যান্ডেলা। ১১ জুন উদ্বোধনী অনুষ্ঠানে শাকিরাসহ অন্য শিল্পীদের সঙ্গে পারফর্ম করার কথা ছিল তাঁর। সোয়েটোতে নাচের মহড়া দিয়ে ১০ জুন রাতে বাসার ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় মারা যান জেনানি। ১৩ বছর বয়সী জেনানির মৃত্যুর কারণে ম্যান্ডেলা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। ওয়েবসাইট।
চার পর বছর সেই ১০ জুন আরেকটি গাড়ি দুর্ঘটনা ব্রাজিল বিশ্বকাপকেও মিলিয়ে দিল এক বিন্দুতে। পরশু গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন ব্রাজিলের কোচ লুইস ফেলিপে স্কলারির ভাইপো টারসিসিও জোয়াও স্নেইডার। আজ ক্রোয়েশিয়ার বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের জন্য পরশু সকালে অনুশীলনের প্রস্তুতি নিচ্ছিলেন স্কলারি। ঠিক তখনই আসে দুঃসংবাদটা। পেশায় ব্যবসায়ী ৪৮ বছর বয়সী স্নেইডার ব্রাজিলের দক্ষিণের রাজ্য রিও গ্রান্ডে ডু সুলে একাই গাড়ি চালাচ্ছিলেন । হঠাৎই বিপরীত দিক থেকে আসা একটা ট্রাকের সঙ্গে তাঁর গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। গত মাসে মারা গেছেন স্কলারির শ্যালক। সেই শোক কাটিয়ে না উঠতেই আরেকটি মৃত্যুশোক। সেটাও বিশ্বকাপের দুদিন আগে। স্কলারির মনের অবস্থাটা অনুমান করাই যায়।