শোয়েইনির আরজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ ম্যাচে ৯৬ বার ফাউল। জোগো বনিতোর সঙ্গে ঠিক এই বাক্যটি যায় না। এরই মধ্যে ব্রাজিলের ১০ ফুটবলার দেখে ফেলেছেন হলুদ কার্ড। আর টানা দুই কার্ডের খাঁড়ায় তো জার্মানির বিপক্ষে আজকের সেমিফাইনালে মাঠেই নামতে পারছেন না অধিনায়ক থিয়াগো সিলভা। ব্রাজিলের ফাউলের ব্যাপারে আরও একটু বেশিই নির্দয় হতে হবে রেফারিকে। রেফারির প্রতি এমন আরজিই জানিয়েছেন জার্মান মিডফিল্ডার বাস্তিয়ান শোয়েনস্টাইগার, ‘ব্রাজিলিয়ানরা শুধু ফুটবল জাদুকরই না, কড়া ট্যাকল ওদের খেলারই একটা অংশ। তাই আমাদের সতর্ক হতে হবে এবং একই সঙ্গে রেফারিকেও।’ ডেইলি মেইল।