শেয়ারবাজারেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেভিড ময়েসের ক্ষেত্রে কি একটু বেশিই অধৈর্য হয়ে পড়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড? স্যার অ্যালেক্স ফার্গুসনের শুরুর সঙ্গে তুলনা করলে ব্যাপারটা তা-ই দাঁড়ায়। ওল্ড ট্রাফোর্ডে রেকর্ড ৩৮টি ট্রফি এনে দেওয়া ফার্গুসনকে প্রথম ট্রফিটি পেতে অপেক্ষা করতে হয়েছিল সাড়ে তিন বছর। আর ময়েসকে কিনা মাত্র দশ মাসেই বরখাস্ত করা হলো! ব্যাপারটাকে যে যেভাবেই দেখুন, ময়েসের চাকরিচ্যুতি পরশু নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে কিন্তু ছোট একটা ‘ঢেউ’ই তুলেছিল। বেচাকেনার শুরুতেই ব্রিটিশ ফুটবল দলটির শেয়ারের দাম বেড়ে দাঁড়ায় ১৯.১৮ ডলার। দিনের শেষে ১৮.৭৮ ডলারে কমে এলেও এই দর ছিল আগের দিনের চেয়ে ৬ শতাংশ বেশি! ওয়েবসাইট।