শোক ছুঁয়েছে সিউলকেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত-পাকিস্তানের ক্ষেত্রে কথাটা খুব বলা হয়—খেলাধুলাই নাকি মিটিয়ে দিতে পারে দুই প্রতিবেশীর বৈরিতা। দুই কোরিয়ার ব্যাপারে দেখা যাচ্ছে কথাটা অনেক বেশি সত্যি। দক্ষিণ কোরিয়ার জয়ে পিয়ংইয়ংয়ে উৎসবের খবর এল। এবার উত্তর কোরিয়ার শোচনীয় পরাজয়ের পর খবর এল, শোকার্ত সিউলের লোকজনও!রাজধানী সিউলেই ম্যাচের আগে হাজারখানেক লোক রীতিমতো মিছিল করেছে। তাদের কণ্ঠে তখন জং তায়ে-সের নামে স্লোগান ছিল, স্লোগানে ছিল—‘এক কোরিয়া’। ‘ইউনিফিকেশন’ নামে ব্যানার ঝোলানো হয়েছিল রাজধানীর বিভিন্ন জায়গায়।খেলা দ্বিতীয়ার্ধে গড়াতে না গড়াতেই প্রতিবেশীদের জয়ের আশা অবশ্য ছেড়ে দিতে হয়েছিল দক্ষিণ কোরিয়ানদের। মুখ কালো করে বাড়ি ফিরতে হয়েছে তাদের। ফিরে যাওয়ার আগে এক সমর্থক টেলিভিশনে বলছিলেন, ‘প্রথমে মনে হচ্ছিল উত্তরের ওরা বুঝি জিতে যাবে। আমি সত্যিই খুব কষ্ট পেয়েছি।’কিন্তু এই শোকের মধ্যেই লুকানো আছে কোরিয়ানদের পরস্পরের প্রতি ভালোবাসার চিহ্ন। সেই ভালোবাসার কথা বলছিলেন মিউনজিন। সিউলের ‘বং ইয়ন সা’ নামের বৌদ্ধ মন্দিরের কাছে লোকেরা জড়ো হয়ে খেলা দেখছিল। ওই মন্দিরের প্রধান পুরোহিত মিউনজিন খেলা শেষে নিজের স্বপ্নের কথা বলে দিলেন, ‘আমরা সেই দিনের স্বপ্ন দেখি, যেদিন পার্ক জি-সুংয়ের ক্রস থেকে গোল করবে জং তায়ে-সে।’এই তো! এভাবেই দক্ষিণ কোরিয়ান পার্ক ও উত্তর কোরিয়ান জং মিলিয়ে দেন দুই কোরিয়াকে। এএফপি।