শোকের অনুপ্রেরণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শোককে পরিণত করতে হবে শক্তিতে—এই প্রতিজ্ঞা এখন নাইজেরিয়া শিবিরে। মঙ্গলবার রাতে নাইজেরিয়ার ইয়োবে প্রদেশের রাজধানী দামাতারুতে ব্রাজিল বনাম মেক্সিকো ম্যাচটা দেখার সময় দুষ্কৃতকারীদের বোমা হামলায় মারা যান ২১ জন ফুটবলপ্রেমী।
‘নিহতদের জন্য আর দেশে যাঁরা আমাদের খেলা দেখছেন, তাঁদের জন্য আমরা ভালো খেলতে চাই। কেবল ফুটবলই পারে সবাইকে এককাতারে নিয়ে আসতে’—বলেন দলের মিডিয়া অফিসার বেন আলায়া।
বুধবার কাম্পিনাসে অনুশীলনের আগে নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিটের নীরবতাও পালন করে নাইজেরিয়া ফুটবল দল। প্রথম ম্যাচে ইরানের সঙ্গে ড্র করা জন ওবি মিকেলের দল গ্রুপ পর্যায়ের বাকি দুই ম্যাচে মুখোমুখি হবে বসনিয়া আর আর্জেন্টিনার। সুপার ইগলদের হালকাভাবে নেওয়ার মতো ভুল মেসি কিংবা জেকোর দল নিশ্চয়ই করবে না। এএফপি।