শোয়েইনিকে নিয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোটশঙ্কা আগে থেকেই ছিল। বিশ্বকাপের মাত্রই কদিন আগে জার্মান সমর্থক ও কোচ জোয়াকিম লোকে নতুন উদ্বেগের মধ্যে ফেলে দিয়েছে বাস্তিয়ান শোয়েনস্টেইগারের চোট। গত ১০ মে স্টুটগার্টের বিপক্ষে লিগের শেষ ম্যাচে হাঁটুতে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন বায়ার্ন মিউনিখ মিডফিল্ডার। বিশ্বকাপে ২৯ বছর বয়সী এই খেলোয়াড়কে বড় প্রয়োজন জার্মানির। কিন্তু বিশ্বকাপের আগে ‘শোয়েইনি’ পূর্ণ সুস্থ হতে পারবেন কি না নিশ্চিত নয়। মৌসুমে একাধিবার চোট পেয়েছেন বলেই শঙ্কাটা বড়। কোচ লো তাঁর উদ্বেগটা প্রকাশও করেছেন, ‘সে তার মান এবং অভিজ্ঞতা দিয়ে আমাদের খেলায় বড় প্রভাব ফেলে। যখন সে বল পায়ে আত্মবিশ্বাস ও ট্যাকটিক্যালি সতর্ক থেকে পুরো ৯০ মিনিট খেলতে পারে, তখন সে আমাদের জন্য খুবই মূল্যবান। বাস্তিয়ান ভালো খেললে অন্য খেলোয়াড়েরাও উজ্জীবিত হয়।’ এএফপি।