শোয়েনস্টাইগার নার্ভাস, বললেন ম্যারাডোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্জেন্টাইন ফুটবলাররা নাকি মাঠে অন্য দলকে উসকানি দিতে ওস্তাদ। এগুলো তাঁদের মানসিকতা ও চরিত্রেরই পরিচয় বহন করে—গতকাল এমনই এক মন্তব্য করেছিলেন জার্মান মিডফিল্ডার বাস্তেইন শোয়েনস্টাইগার। আজ এ নিয়ে যেকোনো আর্জেন্টাইনের প্রতিক্রিয়াই প্রত্যাশিত ছিল সংবাদমাধ্যমগুলোর কাছে। ম্যারাডোনাকে নাগালের মধ্যে পেয়ে সাংবাদিকেরাও তুলতে ভুলেননি প্রসঙ্গটি। তবে ম্যারাডোনা সাফ জানিয়ে দিয়েছেন, শোয়েনস্টাইগারের এই মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানানোর মতো যথেষ্ট সময় নাকি তাঁর হাতে নেই।ম্যারাডোনা নাকি শোয়েনস্টাইগারের মন্তব্যকে পাত্তাই দিচ্ছেন না। এ নিয়ে প্রতিক্রিয়া জানানোর মতো যথেষ্ট সময় তাঁর হাতে নেই বললেও শোয়েনসআইগারকে খোঁচা দিতে ছাড়েননি সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার। আর্জেন্টিনার কোচ জার্মান মিডফিল্ডারকে উদ্দেশ করে বলেছেন, ‘খুব সম্ভবত শোয়েনস্টাইগার আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে নার্ভাস হয়েই এসব বাজে বকছেন।’জার্মানির বিপক্ষে ম্যাচটি নিয়ে নিজেদের মতো করেই ভাবছেন বলে জানিয়েছেন ম্যারাডোনা। তিনি বলেন, ‘আমরা শনিবার জয়ের জন্যই জার্মানির বিপক্ষে মাঠে নামব এবং আমরা জিতব।’ রয়টার্স