১৯৯২-৯৩ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ নাম নেওয়ার পর ইউরোপীয় ক্লাব টুর্নামেন্ট টানা দুবার কোনো দল জিততে পারেনি। প্রথম দল হিসেবে সেটি এবার করে দেখাবে বায়ার্ন মিউনিখ। এমনই বিশ্বাস বায়ার্নের মিডফিল্ডার শোয়েনস্টেইগারের, ‘কোনো দল যা পারেনি, আমি সেটাই অর্জন করতে চাই। ধরে রাখতে চাই চ্যাম্পিয়নস লিগের শিরোপা।’ অ্যাঙ্কেলের চোট কাটিয়ে নিজেও ফিট হয়ে উঠছেন শোয়েইনি। ১৯ ফেব্রুয়ারি শেষ ষোলোর প্রথম লেগে আর্সেনালের বিপক্ষে এই তারকা মিডফিল্ডার খেলবেন বলেই ধারণা। ‘প্রথম দল’ হিসেবে চ্যাম্পিয়নস লিগ ধরে রাখার হুংকার দিয়ে আর্সেনালকে একটা বার্তাই হয়তো দিলেন শোয়েনস্টেইগার। ওয়েবসাইট।