শোয়েব আমার জীবনের সেরা প্রাপ্তি: সানিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোহরাব মির্জার সঙ্গে বাগদান ভেঙে বিয়ে করেছেন শোয়েব মালিককে। বিয়ের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন মালিকের কথিত স্ত্রী আয়েশা সিদ্দিক। কিন্তু সব বিতর্ক-বাধা অতিক্রম করে সানিয়া মির্জা ঘর বাঁধেন পাকিস্তানের সাবেক অধিনায়কের সঙ্গে। দুই ভুবনের দুই তারকার বিয়ের এক বছর পূর্ণ হলো কয়েক দিন আগে। ‘নতুন’ জীবনের প্রথম এক বছরকে কীভাবে দেখছেন ভারতের এই টেনিস সেনসেশন?‘শোয়েব আমার জীবনের সেরা প্রাপ্তি। বিয়ে আমার জীবনে ইতিবাচক পরিবর্তন এনে দিয়েছে। আমাকে অনেক কিছুর সঙ্গে খাপ খাওয়াতে শিখিয়েছে।’ এক সাক্ষাত্কারে বলেছেন সানিয়া।সত্যির বিয়ের পর অনেক বদলে গেছেন সানিয়া। কোর্টে দারুণভাবে ফিরে এসেছেন। পারফরম্যান্সে উন্নতি হয়েছে, উন্নতি হয়েছে র্যাঙ্কিংয়েও। মেয়েদের বিশ্ব একক র্যাঙ্কিংয়ে তাঁর অবস্থান ৭৬তম, আর ডাবলসে ২৯তম। বিয়েকে আশীর্বাদ হিসেবে দেখতেই পারেন সানিয়া।নিজে শত কোটি মানুষের দেশের তারকা। অন্যজন বলতে গেলে সাবেক তারকা, পারফরম্যান্স হীনতার কারণে ছিটকে পড়েছেন পাকিস্তান দল থেকে। দুজনে একসঙ্গে থাকলে স্বাভাবিকভাবেই সবার দৃষ্টিজুড়ে থাকেন সানিয়া। আর পেছনে পেছনে থাকেন শোয়েব। প্রসঙ্গটা উঠতেই সানিয়ার জবাব, ‘আমরা প্রত্যেকে একজন আরেকজনকে নিয়ে, অর্জন নিয়ে গর্বিত। শোয়েব খুব লাজুক প্রকৃতির। আমার মনে হয় না ও ইচ্ছে করে পেছনে থাকে। আসলে ও এমনই।’ ওয়েবসাইট।