শোয়েব এবার কোচ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খেলা ছাড়ার পর এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেই ধারাভাষ্যকার হিসেবে অভিষিক্ত হয়েছেন শোয়েব আখতার। পাকিস্তানের সাবেক ফাস্ট বোলারের জীবনবৃত্তান্তটা ভারী হতে যাচ্ছে আরও। এবার যুক্ত হতে যাচ্ছেন কোচিংয়ে। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের দল স্টেট ব্যাংক জানিয়েছে, সামনের মৌসুমে শোয়েব দলটির কোচের দায়িত্ব নিতে রাজি হয়েছেন। দলটির ম্যানেজার জহির উল হাসানের কাছে খবরটি ভীষণই আনন্দের, ‘শোয়েব আমাদের কোচ হতে রাজি হওয়ায় আমরা খুবই খুশি। শোয়েব এটি নিশ্চিত করার পরেই চুক্তিপত্র তৈরি করার কাজ শুরু হয়েছে। চুক্তি হয়ে গেলে সেটি আমাদের ঘরোয়া ক্রিকেটকে অনেকটাই চাঙা করবে।’ রয়টার্স।