শোয়েব মালিক বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় দলের নাম ঘোষণা করা হয়েছে আগেই। কাল ঘোষণা করা হলো পাকিস্তান ও শ্রীলঙ্কা দল। বাকি রইল শুধু স্বাগতিক বাংলাদেশ। ৬ মার্চ ঘোষণা করা হবে বাংলাদেশ দল। প্রস্তুতি শুরু হবে পরদিন থেকে। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দিয়ে ১১ মার্চ শুরু হবে একাদশ এশিয়া কাপ।ইকবাল কাশিমের নেতৃত্বে গঠিত পাকিস্তানের নতুন নির্বাচক কমিটি শোয়েব মালিক ও ইমরান ফরহাতকে বাদ দিয়েই গড়েছেন ১৫ সদস্যের দল। অধিনায়ক মিসবাহই। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দল থেকে আরও বাদ পড়েছেন উইকেটকিপার আদনান আকমল ও ফাস্ট বোলার জুনায়েদ খান। তবে জুনায়েদের বাদ পড়ার কারণ চোট। দলে নতুন ফিরেছেন উইকেটরক্ষক সরফরাজ আহমেদ ও বিপিএলে ফিক্সিং বিতর্কে জড়ানো নাসির জামশেদ। দল নির্বাচনের আগে মাত্রই নিয়োগ পাওয়া কোচ ডেভ হোয়াটমোরের সঙ্গে আলোচনা করেছে নির্বাচক কমিটি।গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে শোয়েব মালিকের অন্তর্ভুক্তি বিতর্কের জন্ম দিয়েছিল। ফর্মে না থাকলেও মালিককে নেওয়া হয়েছিল অধিনায়ক মিসবাহ-উল-হকের অনুরোধে। মালিক অধিনায়কের আস্থার প্রতিদান দিতে পারেননি। দুই ম্যাচে ২৩ ও ৭ রান করার পর তাঁর বাদ পড়াটা অনুমিতই ছিল।ওয়ানডেতে ধবলধোলাই ও টি-টোয়েন্টি সিরিজে ২-১-এ হারায় অনেকেই দলে আমূল পরিবর্তন চেয়েছিলেন। রব উঠেছিল মিসবাহকে ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়ারও। কিন্তু নতুন নির্বাচকেরা কান দেননি তাতে। ইকবাল কাশিম বলেছেন, এখনই খোলনলচে পাল্টে দেওয়ার মতো পরিবর্তনের দরকার নেই।তবে মালিকের ব্যাপারটাকে ঠিক বাদ পড়া বলতে রাজি নন ইকবাল কাশিম, ‘এশিয়া কাপের জন্য সম্ভাব্য সেরা দলটিই আমরা নির্বাচন করেছি, আর যেহেতু ইংল্যান্ড সিরিজে মালিক অতিরিক্ত খেলোয়াড় হিসেবে ছিল, তাই তাকে ১৫ জনে নেওয়ার জায়গা খুঁজে পাইনি।’ সঙ্গে এটাও যোগ করেছেন, ‘মিসবাহর সঙ্গে আমরা আলোচনা করেছি এবং সে এই নির্বাচনের ব্যাপারে একমত হয়েছে।’সিবি সিরিজের ফাইনালে ওঠা শ্রীলঙ্কা দল থেকে বাদ পড়েছেন তিনজন—বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথ, ফাস্ট বোলার ধাম্মিকা প্রসাদ ও চানাকা ভেলেগেদারা। দলে ফিরেছেন অফ স্পিনার সিকুগে প্রসন্ন ও ফাস্ট বোলার সুরঙ্গ লাকমল। ওয়েবসাইট।পাকিস্তান দলমিসবাহ-উল-হক (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, নাসির জামশেদ, ইউনুস খান, উমর আকমল, হাম্মাদ আজম, আসাদ শফিক, শহীদ আফ্রিদি, আজহার আলী, সরফরাজ আহমেদ, সাঈদ আজমল, আবদুর রেহমান, উমর গুল, আইজাজ চিমা ও ওয়াহাব রিয়াজ।শ্রীলঙ্কা দলমাহেলা জয়াবর্ধনে (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথুস, তিলকারত্নে দিলশান, উপুল থারাঙ্গা, কুমার সাঙ্গাকারা, দিনেশ চান্ডিমাল, লাহিরু থিরিমান্নে, থিসারা পেরেরা, ফারভিজ মাহারুফ, সচিত্রা সেনানায়েকে, নুয়ান কুলাসেকারা, লাসিথ মালিঙ্গা, সিকুগে প্রসন্ন ও সুরঙ্গ লাকমল।