শোয়েব-মীরার সম্পর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুজনের জুটিটা জমে গেলে বলা যেত ‘আদর্শ জুটি’। বিতর্কের সঙ্গে শোয়েব আখতারের তো আজন্ম বন্ধন। নিজের অঙ্গনে কম বিতর্কিত নন মীরাও। লাহোর ও মুম্বাইয়ের সিনেমায় খোলামেলা অভিনয়, বলিউডের নির্মাতা মুকেশ ভাটের সঙ্গে ঝামেলায় জড়িয়ে খবরের শিরোনাম হয়েছেন অনেকবারই। দুজনের যে প্রেমের সম্পর্ক ছিল, এই তথ্যটি অবশ্য নতুন। জানিয়েছেন মীরা নিজেই। বছর খানেক নাকি খুব ঘনিষ্ঠ ছিল সম্পর্ক, এরপর শোয়েব পাত্তা দেননি মীরাকে। সম্পর্কের ইতি ঘটল সেদিন, যেদিন মীরার এক জ্ঞাতিবোনকেও প্রস্তাব দিয়ে বসলেন শোয়েব। শোয়েবের জবাবটাও হয়েছে তাঁর মতো, ‘মীরার সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না। বিখ্যাত ক্রিকেটার হওয়ার সমস্যা হলো কোনো মেয়ের দিকে তাকিয়ে হাসলেও মেয়েটি মনে করে সে প্রেমে পড়ে গেছে।’ ওয়েবসাইট।