শোয়েবকে জবাব দেওয়া ‘অসম্মানের’ মনে করেন শচীন!
সদ্য প্রকাশিত নিজের আত্মজীবনীতে শচীন টেন্ডুলকারকে এক প্রকার ‘ভীরু’ হিসেবেই অভিহিত করেছেন শোয়েব আকতার। বলেছেন, শচীনের ম্যাচ শেষ করে আসার ক্ষমতা নেই, হতে পারেন তিনি অনেক বড় ব্যাটসম্যান। শচীনের সঙ্গে রাহুল দ্রাবিড়কেও একই অভিযোগে অভিযুক্ত করেছেন শোয়েব। তবে ‘কন্ট্রোভার্সিয়াল ইয়োরস’ নামে প্রকাশিত শোয়েব আকতারের আত্মজীবনীর ওই সব মন্তব্যের জবাব দেওয়াও এক প্রকার ‘নিজের অসম্মান’ হিসেবে দেখছেন টেন্ডুলকার।ভারতের একটি টেলিভিশন চ্যানেলে শচীন টেন্ডুলকারকে উদ্ধৃত করে এমন খবরই পরিবেশন করা হয়েছে। তবে প্রমাণ হিসেবে সেই টেলিভিশন চ্যানেলটি শচীনের কণ্ঠস্বর অবশ্য প্রচার করতে পারেনি।শোয়েব আকতারের বিতর্কিত আত্মজীবনী প্রকাশিত হওয়ার পর তোলপাড় শুরু হলেও শচীন তাঁর টুইটার অ্যাকাউন্টে এ নিয়ে কোনো মন্তব্য করেননি। শচীন সাধারণত টুইটার অ্যাকাউন্টেই বিভিন্ন প্রতিক্রিয়া জানান।‘কন্ট্রোভার্সিয়াল ইয়োরস’ নামের সেই আত্মজীবনীতে শোয়েব আকতার লিখেছেন, ‘শচীন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড় মিলে প্রায় ৫৬ হাজার আন্তর্জাতিক রান নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিলেও ম্যাচ শেষ করে আসার ব্যাপারে রয়েছে এই দুজনের দারুণ অক্ষমতা। ওয়েবসাইট।