শোয়েবকে দেখে শচীনের পা কাঁপছিল: আফ্রিদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোয়েব আখতার নিজের বক্তব্য প্রত্যাহার করলেও তাঁর সতীর্থ শহীদ আফ্রিদি দাবি করেছেন, শচীন সত্যি শোয়েবের বলের গতিকে ভয় পেতেন। তিনি নিজে নাকি এমন ঘটনার সাক্ষী।শচীন টেন্ডুলকার তাঁর বলের গতিতে ভয়ে কাঁপতেন—‘কন্ট্রোভার্সিয়ালি ইয়োরস’ আত্মজীবনীতে শোয়েব এমন কথা লেখায় বিতর্ক ওঠে। পাকিস্তানের এই ফাস্ট বোলার অবশ্য পরে দাবি করেছেন, তাঁর বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। তিনি বলেছিলেন, একটা বিশেষ সময়ের কথা, যে সময় টেনিস এলবোর কারণে তাঁর পেসের সামনে অস্বস্তিতে ছিলেন শচীন।করাচিতে আজ শনিবার সাংবাদিকদের আফ্রিদি বলেছেন, ‘শচীন শোয়েবের ভয়ে ভীত ছিলেন। আমি নিজে এটা দেখেছি। একদিন আমি স্কয়ার লেগে ফিল্ডিং করছিলাম। শোয়েব বল করতে এল। দেখলাম, ভয়ে শচীনের পা কাঁপছে।’আফ্রিদির দাবি, কেবল শোয়েব নয়, স্পিনার সাঈদ আজমলের বল মোকাবিলা করতে গিয়েও শচীনকে অস্বস্তিতে পড়তে দেখেছেন তিনি। আফ্রিদি বলেছেন, ‘ঘটনাটা এ বছর অনুষ্ঠিত বিশ্বকাপের। ভয়ার্ত দৃষ্টিতে সাঈদ আজমলের দিকে তাকিয়ে ছিলেন শচীন। এটা বড় কোনো ব্যাপার নয়। ক্রিকেটাররা যখন চাপ অনুভব করেন, তখন সবকিছু কঠিন হয়ে যায়।’ পিটিআই।