শোয়েবের অবসর চমত্কার একটি ‘উদাহরণ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নির্বাচকেরা দল থেকে বের করে দেওয়ার চেয়ে সসম্মানে নিজে থেকে সরে যাওয়া ভালো।’ শোয়েব আকতারের অবসর প্রসঙ্গে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে এমনটাই বললেন পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি। তিনি শোয়েবের অবসরকে ‘চমত্কার একটি উদাহরণ’ হিসেবেও অভিহিত করেছেন।গতকালই কলম্বোতে এক সংবাদ সম্মেলনে শোয়েব আকতার আনুষ্ঠানিকভাবে নিজের অবসরের দিনক্ষণ জানিয়ে দিয়েছেন। বলেছেন, বিশ্বকাপ শেষ করেই ক্রিকেটকে চিরদিনের জন্য বিদায় জানাবেন তিনি। অনেক বিশ্লেষকই ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের’ এই অবসর ঘোষণাকে নিজেকে হারিয়ে খুঁজতে থাকা সংগ্রামের মধুর সমাপ্তি হিসেবে দেখছেন। শোয়েব আকতারের অবসর ঘোষণা বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে পাকিস্তানি স্কোয়াডে কোনো সমস্যা তৈরি করবে বলে মনে করেন না আফ্রিদি। তাঁর মতে, অবসরের ঘোষণা দিয়ে দিলেও বাকি ম্যাচগুলোতে আকতারকে তখনই খেলানো হবে, যখন তাঁর ‘প্রয়োজন’ পড়বে । এ ছাড়া বাকি ম্যাচগুলোতে শোয়েব আকতারের খেলার সম্ভাবনা এক অর্থে নেই বললেই চলে। ওয়েবসাইট।