শোয়েবের সরলতা আমাকে মুগ্ধ করেছিল: সানিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোহরাব মির্জার সঙ্গে বাগদান ভেঙে বিয়ে করেছেন শোয়েব মালিককে। বিয়ের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন মালিকের কথিত স্ত্রী আয়েশা সিদ্দিক। কিন্তু সব বিতর্ক-বাধা অতিক্রম করে সানিয়া মির্জা ঘর বেঁধেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়কের সঙ্গে। দুই ভুবনের দুই তারকার বিয়ের নয় মাস হতে চলল, কেমন আছেন ভারতের এই টেনিস সেনসেশন?শোয়েবের মতো একজনকে বিয়ে করতে পেরে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী মেয়ে হিসেবে নিজেকে দেখেন সানিয়া মির্জা। স্বপ্নের রাজপুত্রকে নাকি বাস্তবে পেয়ে গেছেন তিনি! কিন্তু মালিকের কোন গুণ দেখে এতটা পাগল হয়েছিলেন এই টেনিস তারকা? দুবাইয়ে দ্য নিউজকে সানিয়া বলেন, ‘শোয়েবের সরলতা আমাকে মুগ্ধ করেছিল। বিয়ের আগে ও যেমনটা ছিল, এখনো ঠিক তেমনই আছে।’পিটিআই জানিয়েছে, কথা বলার সময় শোয়েবের প্রতি মুগ্ধতা যেন ঠিকড়ে পড়ছিল সানিয়ার চোখে-মুখে। স্বপ্নের রাজপুত্রকে পেয়ে গেছেন জানিয়ে সানিয়া বলেন, ‘বাস্তব জীবনে আমি আমার স্বপ্নের রাজপুত্রকে পেয়ে গেছি। আমি এমন একজন বড় মাপের মানুষকে বিয়ে করেছি, যে একই সঙ্গে একজন বড় ক্রিকেটার। এই বিয়ে দুই দেশকে আরও ঘনিষ্ঠ করেছে।’