শৌখিন গলফার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন ফুটবলার, অন্যজন খেলেন টেনিস। কিন্তু বাস্তিয়ান শোয়েনস্টাইগার ও আনা ইভানোভিচ এবার একটু হাত মকশো করে নিলেন গলফে। ক্রীড়াজগতের বিখ্যাত এই জুটির দুজনের হাতেই এখন অফুরন্ত অবসর। হোসে মরিনহো কোচ হয়ে আসার পর থেকেই ম্যানচেস্টার ইউনাইটেডে অনেকটা ব্রাত্য শোয়েইনি। পরশু ইউরোপা লিগে ইউনাইটেডের ম্যাচ ছিল, কিন্তু স্কোয়াডেই রাখা হয়নি ৩২ বছর বয়সী জার্মান মিডফিল্ডারকে। ওদিকে আগস্টে ইউএস ওপেনের প্রথম রাউন্ডে বাদ পড়ার পর থেকেই টেনিস কোর্ট থেকে কদিনের ছুটি নিয়েছেন ইভানোভিচ। অবসরের এই সময়টায় ম্যানচেস্টারের উপশহর চেশায়ারে বাড়ির পাশের গলফ কোর্সে নেমে পড়লেন দুজন। গত জুনে ভেনিসে একে জীবনের কোর্টে জুটি বেঁধেছেন আনা-শোয়েইনি। ডেইলি মেইল।