শ্বশুরের সঙ্গে তুলনায় আপত্তি জামাতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্বশুরের সঙ্গে তুলনা হলে জামাতার লজ্জা পাওয়ারই কথা। তবে এখানে শুধু শ্বশুর-জামাতা সম্পর্কই শেষ কথা নয়। ডিয়েগো ম্যারাডোনা তো সার্জিও আগুয়েরোর শ্বশুর পরিচয় ছাপিয়ে আর্জেন্টিনার কিংবদন্তি। আর্জেন্টিনার প্রতিটি কিশোর ফুটবলারের ঘরে তাঁর পোস্টার। সবাই ম্যারাডোনা হওয়ার স্বপ্ন নিয়েই ফুটবলে লাথি মারে। আগুয়েরোর গল্পও তা-ই। কিন্তু ম্যানচেস্টার সিটির হয়ে যেভাবে শুরুটা করেছেন, অত্যুৎসাহী অনেকেই আগুয়েরোকে তুলনা করতে শুরু করে দিয়েছে ম্যারাডোনার সঙ্গে। অত্যুৎসাহীদের ক্ষান্ত দিতে বললেন খোদ আগুয়েরোই, ‘আমার সঙ্গে ম্যারাডোনার তুলনা করা হলে খুবই বিব্রত হই। ওরা কীভাবে এটা বলে? ডিয়েগোর জন্য এটা খুবই অসম্মানের। ম্যারাডোনা একজনই। যেসব লোক এমন কথা বলে, তাদের কোনো ধারণাই নেই। তারা না বুঝেই এসব বলে। ডিয়েগোর মতো আর কেউ হয় না, সর্বকালের অন্যতম সেরা, যাঁর মতো ফুটবলার আর কখনোই আসবে না।’ ওয়েবসাইট।ফুটবলে প্রতিভাই শেষ কথা নয়। ম্যারাডোনার মাহাত্ম্য লুকিয়ে আছে অন্যখানে। তিনি ছিলেন সত্যিকারের এক নেতা। সাদামাটা একটা দলও তাঁর ছোঁয়ায় বদলে যেত। প্রায় একার চেষ্টায় যে বিশ্বকাপ জেতা যায়, সেটা ম্যারাডোনাই দেখিয়েছেন।