শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় ইংল্যান্ডের
এমন শ্বাসরুদ্ধকর ম্যাচ কমই দেখার সৌভাগ্য হয় ক্রিকেটপ্রেমীদের। শেষ ওভারে ইংল্যান্ডের প্রয়োজন চার রান, হাতে রয়েছে দুটি উইকেট। আগের ওভারে এসেছে ১১ রান। এ আর এমন কঠিন কী! কিন্তু শেষ ওভারের প্রথম বলেই ওয়াটসনের বলে বোল্ড গ্রায়েম সোয়ান। পরের দুই বলে রান নেই। চতুর্থ বলে লেগ বাই থেকে আসে একটি রান।জয় পেতে দুই বলে ইংল্যান্ডের চাই তিন রান। পঞ্চম বলে আসে দুটি রান, দুই দলের রান সমান। খেলার ভাগ্য তখন শেষ বলের হাতে। ইংল্যান্ডের চাই একটি রান। খেলায় টান টান উত্তেজনা। আর সেই উত্তেজনায় জয় হয় ইংল্যান্ডের! অ্যাশেজ জয়ের পর দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও এগিয়ে সফরকারীরা।শুভ হলো না টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে ক্যামেরুন হোয়াইটের অভিষেক। টস জিতে ব্যাটিং নিয়েছিলেন তিনি। বেশ সফলতাও পেয়েছিলেন। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৭ রান তোলে অস্ট্রেলিয়া। কিন্তু এক উইকেট হাতে রেখেই এ রান অতিক্রম করে ইংল্যান্ড। ক্রিকইনফো।সংক্ষিপ্ত স্কোর:অস্ট্রেলিয়া: ১৫৭/৪ (২০ ওভার)ওয়াটসন ৫৯, ওয়ার্নার ৩০, হাসি ২৮ইংল্যান্ড: ১৫৮/৯ (২০ ওভার)মরগান ৪৩, বেল ২৭, পিটারসেন ২৫ফল: ইংল্যান্ড ১ উইকেটে জয়ীম্যাচসেরা: শেন ওয়াটসন