শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় ইংল্যান্ডের
প্রথমটি দেখা গিয়েছিল বেঙ্গালুরুতে, আজ আবার চেন্নাইয়ে। বিশ্বকাপের প্রথম শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারাতে পারেনি ইংল্যান্ড। ‘টাই’-এ সমাপ্ত হয়েছিল ম্যাচটি। তবে আজ আর পয়েন্ট ভাগাভাগি নয়, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামিয়ে ঠিকই ৬ রানের জয় তুলে নিয়েছে ইংল্যান্ড।প্রোটিয়া বোলারদের তোপের মুখে ইংল্যান্ডের ইনিংস গুটিয়ে গিয়েছিল মাত্র ১৭১ রানে। সহজ লক্ষ্যে খেলতে নেমে ৩১ ওভারে ৩ উইকেটে ১২১ রান তুলে ফেলে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ারা যখন বিশ্বকাপে নিজেদের টানা তৃতীয় জয় উদ্যাপনের স্বপ্ন দেখছেন, তখনই আঘাত ইংলিশ বোলারদের। একে একে উইকেট তুলে নিয়ে ৪৭.৪ ওভারে ১৬৫ রানে দক্ষিণ আফ্রিকার ইনিংস গুটিয়ে দেন। প্রোটিয়া ব্যাটসম্যানদের সবচেয়ে বেশি হতাশায় ডুবিয়েছেন স্টুয়ার্ট ব্রড। এই পেসার একাই তুলে নেন চারটি উইকেট। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোরইংল্যান্ড ১৭১/১০ (৪৫.৪ ওভার)বোপারা ৬০, ট্রট ৫২ইমরান তাহির ৩৮/৪, পিটারসন ২২/৩দক্ষিণ আফ্রিকা ১৬৫/১০ (৪৭.৪ ওভার)আমলা ৪২, ভিলিয়ার্স ২৫, স্মিথ ২২স্টুয়ার্ট ব্রড ১৫/৪, অ্যান্ডারসন ১৬/২