শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় ইংল্যান্ডের
ওয়েস্ট ইন্ডিজ জিতলেই ইংল্যান্ডের বিশ্বকাপ শেষ! ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে কোয়ার্টার ফাইনালে উঠে যাবে বাংলাদেশও। বাংলাদেশের সমর্থকদের চাওয়া ছিল, জয় হোক ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু সেই চাওয়া পূরণ হয়নি। চেন্নাইয়ে শ্বাসরুদ্ধকর ম্যাচে ১৮ রানের জয় তুলে নিয়ে বিশ্বকাপে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে ইংল্যান্ড।কোয়ার্টার ফাইনালে যেতে হলে শনিবার নিজেদের শেষ ম্যাচ দক্ষিণ আফ্রিকাকে হারাতেই হবে বাংলাদেশকে। এই অপেক্ষা শেষ হতে পারতো আজই। ম্যাচ শেষ হওয়ার একটু আগেও তো মনে হচ্ছিল, জয় পেতে চলেছে ওয়েস্ট ইন্ডিজ। স্বপ্নের কোয়ার্টার ফাইনালে পা দিতে চলেছে বাংলাদেশও। কিন্তু অপেক্ষা দীর্ঘায়িত করলেন জেমস ট্রেডওয়েল-গ্রায়েম সোয়ানরা।৪১ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল ৬ উইকেটে ২২২ রান। জয়ের জন্য ৫৪ বলে চাই মাত্র ২২ রান। কিন্তু এর পর যেন জাদুকরী শক্তি নিয়ে হাজির হলেন ইংলিশ বোলাররা। যার পরিণতি, ৪৪.৪ ওভারে ২২৫ রানেই ওয়েস্ট ইন্ডিজের ইনিংস শেষ!সংক্ষিপ্ত স্কোরইংল্যান্ড ২৪৩/১০ (৪৮.৪ ওভার)ট্রট ৪৭, রাইট ৪৪রাসেল ৪৯/৪, বিশু ৩৪/৩ওয়েস্ট ইন্ডিজ ২২৫/১০ (৪৪.৪ ওভার)রাসেল ৪৯, গেইল ৪৩, স্যামি ৪১ট্রেডওয়েল ৪৮/৪, সোয়ান ৩৬/৩