শ্বেতহস্তী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। নিজেদের মাটিতে বিশ্বকাপ নিয়ে ব্রাজিলিয়ানদের উন্মাদনার শেষ নেই। তবে বিশ্বকাপ নিয়ে ব্রাজিলিয়ানদের মনে অন্য একটা খেদও আছে। বিশ্বকাপ আয়োজন করতে মাত্রাতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে। এখনো ব্রাজিলের ৭৫ শতাংশ মানুষ মনে করে, এত অর্থ ব্যয় করে বিশ্বকাপ আয়োজনের দরকার ছিল না। সম্প্রতি ব্রাজিলেরই একটা জরিপে দেখা গেছে, মাত্র ১৩.৩ শতাংশ মানুষ বিশ্বকাপের পেছনে এত অর্থ ব্যয়ে সন্তুষ্ট। ৭.৩ শতাংশ মনে করে ব্যয়টা অপর্যাপ্ত। সরকারি হিসাবেই বিশ্বকাপ আয়োজনে ব্রাজিলের ব্যয় হবে ১১ বিলিয়ন ডলার। অতিরিক্ত এই অর্থ ব্যয় মেনে নিতে না পেরে গত কনফেডারেশনস কাপের সময়ই রাস্তায় নেমে সহিংস বিক্ষোভ করেছেন অনেক মানুষ। এএফপি।