শ্যাম্পেনের পেলে-প্রেরণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেরোম শ্যাম্পেন
জেরোম শ্যাম্পেন

বেশ আটঘাট বেঁধেই নেমেছেন জেরোম শ্যাম্পেন। ফিফা সভাপতি পদে সেপ ব্ল্যাটারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে তো প্রস্তুতি নিয়েই নামা চাই। এর মধ্যে ‘ফুটবলের জন্য আশা’ স্লোগান সামনে রেখে প্রচারণাও শুরু করে দিয়েছেন ফিফা উপমহাসচিব। তবে শ্যাম্পেনকে সবচেয়ে বড় প্রেরণা দিয়েছেন কে, জানেন? পেলে! ফুটবল কিংবদন্তি তো বলেই দিয়েছেন, ‘আমি জেরোম শ্যাম্পেন ও তার লক্ষ্যকে সমর্থন করি।’ ২০১৫ সালের নির্বাচনে ব্ল্যাটার, শ্যাম্পেনের সঙ্গে লড়াই করার কথা উয়েফা সভাপতি মিশেল প্লাতিনিরও। এএফপি।