শ্যুটিং কোচের পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন চুক্তি না করায় মাস তিনেক আগে দায়িত্ব ছেড়ে দিয়ে চলে গিয়েছিলেন শ্যুটিং কোচ শোয়েবুজ্জামান। এবার দায়িত্ব ছাড়লেন আরেক কোচ ইকবাল হোসেন।
গত পরশু রাতে ফেডারেশনের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানালেন ইকবাল হোসেন, ‘আমি অনেক দিন আগে থেকেই বলে আসছিলাম যে এই চাকরি আর করব না। আমি একজন ব্যবসায়ী মানুষ। শ্যুটিংয়ে সময় দিতে গিয়ে আমার ব্যবসার ক্ষতি হচ্ছিল। আর যে বেতন পেতাম সেটা খুবই কম।’
ইরানে সদ্য সমাপ্ত এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে শ্যুটারদের পারফরম্যান্স হতাশাজনক। এটাও কি সিদ্ধান্তকে প্রভাবিত করেছে? ইকবালের উত্তর, ‘এ কথা মোটেও সত্যি না। ইরানে শ্যুটাররা আগের চেয়ে অনেক ভালো করেছে।’ আগামী ডিসেম্বরের মধ্যে এক কোরিয়ান কোচকে আনার চেষ্টা করছে ফেডারেশন, তাঁর নাম লি।