শ্যুটিং দলের নানজিং যাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়ান যুব গেমসে অংশ নিতে বাংলাদেশের প্রথম দলটি ঢাকা ছেড়েছিল আগেই। কাল নানজিংয়ের উদ্দেশে ঢাকা ছাড়ল চার সদস্যের শ্যুটিং দল। চীনের সবচেয়ে প্রাচীন শহরগুলোর একটি নানজিংয়ে আজ থেকে শুরু হচ্ছে এশিয়ান যুব গেমসের দ্বিতীয় আসর। চার বছর আগে প্রথম আসর বসেছিল সিঙ্গাপুরে। এশিয়ান যুব গেমসকে বলা হয় যুব অলিম্পিকের পোশাকি মহড়া। আগামী বছর এই নানজিংয়েই বসছে যুব অলিম্পিকের দ্বিতীয় আসর।এবারের যুব গেমসে বাংলাদেশ শ্যুটিং দলের সদস্যরা হলেন শারমিন আক্তার, শারমিন আক্তার (জুনিয়র), হাসানুল বান্না ও রিসালাতুল ইসলাম। মোট ১৬টি ক্রীড়ার ১১৮টি ইভেন্টে অংশ নিচ্ছেন ৪৫টি দেশের ২৬৪১ জন অ্যাথলেট। গেমসের মূল ভেন্যু নানজিং অলিম্পিক স্পোর্টস সেন্টার। ২৪ আগস্ট পর্দা নামবে গেমসের।