শ্যুটিংয়ে বাংলাদেশের ব্রোঞ্জ জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমনওয়েলথ গেমসে ১০ মিটার এয়ার রাইফেল শ্যুটিংয়ের দলগত ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। আজ মঙ্গলবার দিল্লিতে অনুষ্ঠিত এই ইভেন্টে বাংলাদেশের দুই শ্যুটার আসিফ হোসেন খান ও আবদুল্লাহ হেল বাকী যথাক্রমে ৫৯০ ও ৫৮৩ পয়েন্ট স্কোর করে ব্রোঞ্জ জেতেন। এই ইভেন্টে ভারত বেইজিং অলিম্পিকে সোনাজয়ী শ্যুটার অভিনব বিন্দ্রার নেতৃত্বে সোনা জয় করে। ইংল্যান্ড পেয়েছে রুপা।বাংলাদেশের দুই শ্যুটারই প্র্যাকটিসে করা নিজেদের স্কোর থেকে কম স্কোর করেছেন। সে হিসেবে এই ইভেন্টে ব্রোঞ্জ জয় বাংলাদেশের জন্য এক অর্থে খারাপ ফলাফলই। এমনকি সর্বশেষ কমনওয়েলথ শ্যুটিংয়েও বাংলাদেশ এই ইভেন্টে রুপার পদক জয় করেছিল।ইভেন্ট শেষে শ্যুটার আসিফ হোসেন খান প্রথম আলোকে বলেন, নার্ভাস হয়ে পড়ার কারণেই কাঙ্ক্ষিত ফলাফল আসেনি। শেষের দিকে কিছুটা তাড়াহুড়া বিপত্তি ডেকে এনেছে।