শ্যুটিংয়েও হতাশার দিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই তো গত আগস্ট মাসেই কমনওয়েলথ গেমসের শ্যুটিং থেকে রুপা জিতে এসেছেন আবদুল্লাহ হেল বাকি। চলমান ইনচন এশিয়ান গেমসে তাই শ্যুটিংয়ের ওপর বেশ জোর দিয়েছিল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। কিন্তু শ্যুটিং দল কাল হকির মতো হতাশাই উপহার দিয়েছে। মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তলে আরমিন আশা ৫২ জনের মধ্যে ৩৩তম হয়েছেন। এই ইভেন্টে বাংলাদেশের অন্য দুই শ্যুটার আরদিনা ফেরদৌস ৪০তম ও সিনথিয়া নাজনীন ৪১তম হয়েছেন। পুরুষদের ট্র্যাপে ৪৬ জনের মধ্যে ৪৫তম হয়েছেন কায়সার মিয়া।