শ্যুটিংয়ে এল দুটি রুপা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ মিটার ফ্রি পিস্তলে দেশকে সোনা এনে দিয়েছিলেন শাকিল আহমেদ। এসএ গেমসে শাকিলের সাফল্যের দিনে দলগত ৫০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতেছিলেন বাংলাদেশের মেয়েরা। সেই শ্যুটিংয়েই এবার এল রুপা। সেটিও দুটি।
প্রথমে ১০ এয়ার রাইফেলে বাংলাদেশকে দলীয় রূপা এনে দেন আবদুল্লাহ হেল বাকি, শোভন চৌধুরী ও অঞ্জন কুমার সিংহ। স্কোর ছিল ১৮৪৫.৮। এই ইভেন্টে সোনা জিতেছে ভারত। একই ইভেন্টে ব্যক্তিগতভাবে সোনা জিততে জিততেও হারিয়ে ফেলেছে বাংলাদেশ। তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর শেষ পর্যন্ত ২০৩.৬ স্কোর করে রুপা জিতেছেন শোভন। শেষ শটটিই পিছিয়ে দিয়েছে তাঁকে। ভারতের চয়ন সিং ২০৪.৬ স্কোর করে সোনা জিতে নেন।
এই ইভেন্টে ভারতের অলিম্পিক পদকজয়ী তারকা গগন নারাং জিতেছেন ব্রোঞ্জ। এই ইভেন্টে নারাংয়ের মতোই হতাশ করেছেন বাংলাদেশের বড় তারকা আবদুল্লা হেল বাকি। তিনি হয়েছেন পঞ্চম।