শ্যুটিংয়ে স্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানে শ্যুটিং ফেডারেশনের নিজস্ব মিলনায়তন ভাড়া দেওয়া যাবে না বলে দুই দিন আগে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ।শ্যুটিং ফেডারেশন পরশু আপিল আবেদনের সঙ্গে রায় স্থগিতেরও আবেদন করেছিল। কাল আদালত আপিল আবেদন গ্রহণ করে শুনানি শেষে হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ দিয়েছেন। পরবর্তী রায় না হওয়া পর্যন্ত মিলনায়তন ভাড়া দেওয়ার ক্ষেত্রে বাধা নেই বলেও জানিয়েছে শ্যুটিং ফেডারেশন।ফেডারেশনের বর্তমান কমিটি দায়িত্ব নেওয়ার পর নন্দন মেগাশপকে বছরে ৩ কোটি ৮৬ লাখ টাকায় মিলনায়তন ভাড়া দিয়েছিল। কিন্তু রাজউক থেকে এক টাকায় পাওয়া জায়গা বাণিজ্যিকভাবে ভাড়া দেওয়া অবৈধ দাবি করে ফেডারেশনের সাবেক রেঞ্জ অফিসার শাহাবুদ্দিন হাইকোর্টে মামলা করেন গত এপ্রিলে। এর পর থেকে ভাড়া বন্ধ থাকায় শ্যুটিং ফেডারেশনের আয়ের মূল উৎসও বন্ধ হয়ে গিয়েছিল।