শ্যুটিংয়ে ২৫তম আবদুল্লাহ হেল বাকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ মিটার এয়ার রাইফেলের বাছাইপর্বে ২৫তম হয়েছেন বাংলাদেশের শ্যুটার আবদুল্লাহ হেল আল বাকি। আজ রিও ডি জেনিরোর অলিম্পিক শ্যুটিং রেঞ্জে বাকি স্কোর করেছেন ৬২১.২। ৫০ জন প্রতিযোগীর এই ইভেন্টের ফাইনালে উঠেছেন শীর্ষ আটজন।
৬৩০.২ পয়েন্ট নিয়ে নতুন অলিম্পিক রেকর্ড গড়ে বাছাইপর্বে প্রথম হয়েছেন ইতালির নিকোলো কামপিরিয়ানি। এশিয়ার একমাত্র প্রতিনিধি হিসেবে ফাইনালে উঠেছেন অভিনব ব্রিন্দ্রা। ভারতীয় শ্যুটার ৬২৫.৭ স্কোর করে সপ্তম হয়েছেন। বাংলাদেশ সময় রাত নয়টায় ফাইনাল।