শ্যুটিংয়ের অলিম্পিক প্রস্তুতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী রিও অলিম্পিক এবং যুব অলিম্পিক গেমস সামনে রেখে প্রস্তুতি শুরু করেছেন শ্যুটাররা। ডেনিশ কোচ ক্লাউস ক্রিস্টিয়ানসন, কোরিয়ান লি জং হিউন, কিম ইলয়াং ও ক্যাল সো মির অধীনে এই ক্যাম্পে যোগ দিয়েছেন ৮৮ জন শ্যুটার। কাল এই ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ শ্যুটিং স্পোর্ট ফেডারেশনের সভাপতি নাজিমউদ্দিন চৌধুরী।