শ্রসট্রাম-লেডেকির রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েদের ১০০ মিটার বাটারফ্লাইয়ের বিশ্ব রেকর্ডটা পরশুই গড়েছিলেন সারা শ্রসট্রাম। রাশিয়ার কাজানে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে গড়া রেকর্ডটা কাল ফাইনালে নিজেই ভেঙে দিলেন তিনি। সোনা জিততে ৫৫.৬৪ সেকেন্ড সময় নিয়েছেন সুইডেনের মেয়ে। আগের রেকর্ডের চেয়ে যেটা ০.১৫ সেকেন্ড কম। কাল মেয়েদের ১৫০০ মিটার ফ্রি-স্টাইল সাঁতারও নতুন বিশ্ব রেকর্ড দেখেছে। এই ইভেন্টের হিটে যুক্তরাষ্ট্রের কেটি লেডেকি সময় নিয়েছেন রেকর্ড ১৫ মিনিট ২৭.৭১ সেকেন্ড।
৬২তম জুয়েল: ১০০ মিটার ব্যাকস্ট্রোক হিটে দশজনের মধ্যে পঞ্চম হয়েছেন বাংলাদেশের জুয়েল আহমেদ। সময় নিয়েছেন ১ মিনিট ০৪.২৮ সেকেন্ড। সব মিলিয়ে ৬৭ জনের মধ্যে হয়েছেন ৬২তম। এএফপি।