শ্রীকান্তের আসনে পাতিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিদ্ধান্তটা এল অনেকটা চমক হয়েই। সন্দীপ পাতিল হলেন ভারত ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটির প্রধান। এর আগে কৃষ্ণমাচারি শ্রীকান্ত ছিলেন এই পদে। শ্রীকান্তের চার বছরের মেয়াদ শেষ হওয়ার পর কে হবেন তাঁর উত্তরসূরি, সেটা নিয়ে শুরু হয় জল্পনাকল্পনা। রজার বিনির নামটাই শোনা যাচ্ছিল বেশি। কিন্তু ‘অন্ধকারের ঘোড়া’র মতো উঠে এসে পাতিল হলেন চেয়ারম্যান। বিনি অবশ্য পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচক কমিটিতে আছেন দক্ষিণাঞ্চলের প্রতিনিধি হিসেবে। পাতিলসহ বাকি সদস্যরা হলেন বিক্রম রাঠোর (উত্তরাঞ্চল), সাবা করিম (পূর্বাঞ্চল) ও রাজিন্দর সিং (মধ্যাঞ্চল)। ভারতের ১৯৮৩ বিশ্বকাপজয়ী দলের সদস্য পাতিল ছিলেন এক বিস্ফোরক মিডল-অর্ডার ব্যাটসম্যান। ভারতের হয়ে খেলেছেন ২৯টি টেস্ট ও ৪৫টি ওয়ানডে। ওয়েবসাইট।