শ্রীকান্তের বিজয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধান নির্বাচক হিসেবে চারটি বছর কাটিয়ে দিলেন কৃষ্ণমাচারি শ্রীকান্ত। তবে নির্বাচক হিসেবে নিজের সবচেয়ে বড় ‘বিজয়ের’ স্বাদ আস্বাদন করলেন এত দিন পর এসে!নির্বাচক হিসেবে শ্রীকান্তের বিজয় আবার কী? বিজয়টা হলো, ব্যক্তিগতভাবে রবিচন্দন অশ্বিনের ওপর যে বিশ্বাস তিনি স্থাপন করেছিলেন, সেই বিশ্বাসের ফল তিনি পেয়েছেন। একে বিজয় বলবেন না তো কী বলবেন?অশ্বিনের ওপর অতিমাত্রায় ভরসা ছিল শ্রীকান্তের। তিনি বারবারই বলছিলেন তামিলনাড়ুর এই অফ স্পিনার ভারতের আগামী দিনের ভরসা। কোটলায় নিজের অভিষেক টেস্টে ৯ উইকেটসহ ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটি জিতে অশ্বিন প্রধান নির্বাচকের আস্থার প্রতিদান দিয়েছেন খুব ভালোভাবেই।স্বভাবতই শ্রীকান্তের খুশি এখন আর ধরে না। তিনি বলেছেন, ‘আমি জানতাম অশ্বিন ঠিকই নিজের প্রতিভার প্রমাণ করবে। আমি তাঁকে সব সময়ই নিজের ক্ষমতার ওপর বিশ্বাস রাখতে বলেছিলাম। সে ঠিক সময়ই নিজের প্রতিভার বিকাশ ঘটিয়ে দেখাল।’দলের হরভজন সিংয়ের মতো একজন অভিজ্ঞ অফ স্পিনার থাকতে অশ্বিনকে দলে নেওয়া কখনোই সহজ কোনো সিদ্ধান্ত ছিল না। শ্রীকান্ত সব সময়ই বলে এসেছেন, ভবিষ্যতে ধারাবাহিকভাবে পারফর্ম করে যাওয়ার সব ক্ষমতাই অশ্বিনের রয়েছে। অশ্বিন সম্পর্কে শ্রীকান্ত আরও বলেন, ওর মধ্যে কঠিন পরিস্থিতিতে খাপ খাইয়ে নেওয়ার গুণাবলি রয়েছে। সে গত কয়েক বছর ধরে একজন ভালো অফ স্পিনার হিসেবে নিজেকে তৈরি করেছে। টাইমস অব ইন্ডিয়া।