প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খেলা দেখতে এসে দুই দর্শক শ্রীঘরে! ঘটনাটা পরশু অ্যাস্টন ভিলা ও টটেনহাম ম্যাচে। আন্দ্রোস টাউনসেন্ড টটেনহামকে এগিয়ে দেওয়ার পর গোলের উদ্যাপন চলছিল। এরই মধ্যে গ্যালারি থেকে কালো ধোঁয়া উড়িয়ে মাঠের দিকে ছুটে এল একটা ফ্লেয়ার। কাকে ছুড়ে মারা হয়েছিল, কে জানে! তবে সেটি লাগল গিয়ে সহকারী রেফারি ডেভিড ব্রায়ানের পিঠে! সৌভাগ্যবশত আহত হননি সহকারী রেফারি। ম্যাচটাও ভালোয় ভালোয়
শেষ হয়েছে। তবে ২৫ ও ৪৭ বছর বয়সী দুই সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। ‘এটা অগ্রহণযোগ্য’ বলে নড়েচড়ে বসেছে ইংলিশ ফুটবল ফেডারেশনও। এএফপি।