শ্রীনিবাসনের বিরুদ্ধে তদন্ত চান বিন্দ্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরের শত্রু বিভীষণ! আইএস বিন্দ্রাকে এ ছাড়া আর কী বলবেন এন শ্রীনিবাসন? ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে সাময়িকভাবে সরে দাঁড়ানো শ্রীনিবাসন স্পট ফিক্সিং কেলেঙ্কারি নিয়ে এমনিতেই চাপে আছেন। সেই চাপ আরেকটু বাড়িয়ে দিলেন বিসিসিআইয়ের আরেক সাবেক সভাপতি আই এস বিন্দ্রা। আইসিসির কাছে চিঠি লিখে শ্রীনিবাসনের বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছেন তিনি!আইসিসির বাণিজ্যিক বিভাগ আইডিআইয়ের কাছে লেখা এক খোলা চিঠিতে বিন্দ্রা জানিয়েছেন, নৈতিকভাবে আর ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে সংশ্লিষ্ট থাকতে পারেন না শ্রীনিনাসন, ‘যেভাবে ভারতের মানুষ বিসিসিআই থেকে তাঁকে প্রত্যাখ্যান করেছে, সেখানে আইসিসিরও উচিত নয় তাঁকে সভাপতি হিসেবে স্বীকৃতি দেওয়া।’ বরং আইসিসি সভাপতির প্রধান উপদেষ্টা বিন্দ্রা চান শ্রীনিবাসনের বিরুদ্ধে ওঠা সব অভিযোগের তদন্ত করা হোক, এমনকি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আইসিসির সব সভাতে তাঁকে নিষিদ্ধ করা হোক। গত মঙ্গলবার লন্ডনে শুরু হওয়া আইডিআইয়ের বার্ষিক সভা বিন্দ্রার অনুরোধে সাড়া দেবে কি না সেটা অবশ্য জানা যায়নি এখনো। ইএসপিএন।