শ্রীনিবাসনের সাফাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে মৌনতা ভাঙলেন এন শ্রীনিবাসন৷ ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান মুখ খুললেন আইসিসির প্রস্তাবিত পুনর্গঠন-প্রক্রিয়া নিয়ে৷ ফাঁস হয়ে যাওয়া ‘পজিশন পেপার’ নিয়ে যখন পুরো ক্রিকেট-বিশ্বই উত্তাল, এত দিন বলতে গেলে নীরবই ছিল বিসিসিআই৷ দু্ই দিন পর সিঙ্গাপুরে আবারও বসছে আইসিসি বৈঠক৷ এই বৈঠকেই প্রস্তাবটার ভাগ্য নির্ধারিত হবে৷ গুরুত্বপূর্ণ এই বৈঠকের কয়েক দিন আগেই ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর সঙ্গে কথা বলেছেন বিসিসিআই-প্রধান৷ সেখানে বেশি রাজস্বের ভারতের দাবিকে শ্রীনি শুধু জোরালোভাবেই তুলে ধরেননি, এও বলেছেন বর্তমান কাঠামোয় মেম্বার্স পার্টিসিপেটিং অ্যাগ্রিমেন্ট (এমপিএ) স্বাক্ষর করবে না ভারত৷ তবে পুনর্গঠন পরিকল্পনা বাস্তবায়ন হলে ‘বিগ থ্রি’র জমিদারি কায়েম হবে আইসিসিতে, এমন আশঙ্কা উড়িয়ে িদয়েছেন ভারতীয় বোর্ডপ্রধান৷
নতুন প্রস্তাবের উদ্দেশ্য ক্রিকেট খেলুড়ে দেশগুলোর বোর্ডকে আর্থিক স্থিতিশীলতা দেওয়া ও আইসিসিকে আরও শক্তিশালী করা, এমনটাই মনে করেন শ্রীনিবাসন৷ শ্রীনির বিশ্বাস ‘বিগ থ্রি’র দেওয়া প্রস্তাব বাস্তবায়িত হলে সেটা সব মিলিয়ে ক্রিকেটের জন্যই ভালো হবে, ‘নতুন কাঠামোর আইসিসিকে মেনে নিলে সেটা িক্রকেটের জন্যই ভালো হবে৷’
কেন ভালো হবে সেটাও ব্যাখ্যা করেছেন শ্রীনি৷ পুনর্গঠন প্রস্তাবে আর্থিকভাবে সবচেয়ে বেশি লাভবান হবে ভারতই৷ বেশি রাজস্ব এনে দেওয়ার যুক্তিতে বিসিসিআই নিয়েও নেবে সিংহভাগ আয়৷ তবে এটাকেই সুযোগ ভাবছেন শ্রীনি, ‘সুরক্ষিত বাণিজ্যিক কাঠামোর শক্তিশালী ভারত বিশ্ব ক্রিকেটের জন্যই মঙ্গলকর৷’
জানুয়ারির ৯ তারিখে খসড়া পজিশন পেপারটা আইসিসিতে তোলা হয়েছিল আলোচনার জন্য, অনুমোদনের জন্য নয়, বর্তমান কাঠামোয় এমপিএ স্বাক্ষরে অনিচ্ছুক ভারতীয় ক্রিকেট বোর্ডপ্রধান জানালেন এমনটাই৷ ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) বাতিলের পক্ষে যুক্তি দেখিয়ে শ্রীনি বলেছেন, এফটিপি বাস্তবায়নের আইনি কোনো বাধ্যবাধকতা নেই৷ কিন্তু দ্বিপাক্ষিক চুক্তি হলে সেটা মানার বাধ্যবাধকতা থাকে৷
আইসিসির এক্সিকিউটিভ কমিটিতে (এক্সকো) ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ‘চিরস্থায়ী বন্দোবস্ত’ নিতে চাওয়াটাও বিতর্ক ছড়িয়েছে অনেক৷ এটা ফিরিয়ে আনছে ভেটো যুগ৷ তবে শ্রীনিবাসন এমন শঙ্কা উড়িয়ে দিয়েছেন, ‘কোনো ভেটো নেই৷ সব সময়ই অন্য দুই সদস্য থাকবে৷ তা ছাড়া প্রথম চেয়ারম্যানের মেয়াদ ফুরানোর পর অন্য যে কেউ চেয়ারম্যান হতে পারবে৷’ ওয়েবসাইট৷