শ্রীনির আরেকটি ধাক্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিসিআইর সভাপতি পদ ফিরে চেয়ে পাননি৷ মুডগাল কমিটিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেও সফল হননি৷ উল্টো ওই কমিটিকে আরও বেিশ ক্ষমতা দিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন দেশের শীর্ষ আদালত৷ শেষমেশ একটা বিকল্প চেষ্টা করেছিলেন৷ সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন যাতে আইপিএল ছাড়া অন্য ব্যাপারগুলো দেখভাল করার জন্য সভাপতি পদ ফিরিয়ে দেওয়া হয়৷ কিন্তু এন শ্রীনিবাসনের চাল ব্যর্থ এবারও৷ সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিয়েছেন, শ্রীনিবাসনকে সভাপতির পদ থেকে বহিষ্কারের আগের আদেশে কোনো হস্তক্ষেপ করা হবে না৷ ওয়েবসাইট৷