শ্রীমান অতিরিক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল শ্রীলঙ্কা ইনিংসের তৃতীয় সর্বোচ্চ রান এল ‘মিস্টার এক্সট্রা’র কাছ থেকে। এটা অবশ্য কোনো রেকর্ড নয়। শুনে চমকে যেতে পারেন, ওয়ানডেতে এমন ৩৮টি ইনিংস আছে, যেখানে সবচেয়ে বেশি রানের জোগানদার অতিরিক্ত রান। প্রথম এমনটা ঘটেছে ১৯৮৩ সালে, নিউজিল্যান্ডের বিপক্ষে পার্থে ১১৯ রান করেছিল অস্ট্রেলিয়া। ব্যাটসম্যানদের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেছিলেন রডনি মার্শ। আর অতিরিক্ত রান এসেছিল ৩৫! সাধারণত কম স্কোরের ইনিংসগুলোয় এমনটা হয়। রেকর্ডেও তা-ই দেখা যাচ্ছে। কিন্তু ব্যতিক্রম আছে একটি। ১৯৯৯ বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ২৪১ রান করেছিল নিউজিল্যান্ড। রজার টুজ করেছিলেন ৪৬, অতিরিক্ত রান ছিল ৪৭। রেকর্ডের যে ৩৮টি ইনিংসের কথা বলা হলো, এর মধ্যে এই ৪৬-ই সর্বোচ্চ এক্সট্রার জোগানদার। বাংলাদেশের ওয়ানডে রেকর্ডেও চারবার মিস্টার এক্সট্রার সর্বোচ্চ স্কোরার হওয়ার ঘটনা ঘটেছে: ১৯৯৭-তে কেনিয়ার বিপক্ষে, পরের বছর ভারতের বিপক্ষে, ২০০২ সালে শ্রীলঙ্কা এবং ২০০৪ সালে ভারতের বিপক্ষে।