প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলতে আজ ঢাকা আসছে শ্রীলঙ্কা ফুটবল দল। ২৪ অক্টোবর যশোর ও ২৭ অক্টোবর রাজশাহীতে হবে ম্যাচ দুটি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলকে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ করে দিতেই বাফুফের এই আয়োজন। নেপালের সঙ্গে এশিয়ান গেমসের আগে দুটি প্রীতি ম্যাচ হয়েছিল ঢাকা ও সিলেটে। শ্রীলঙ্কা খেলে যাওয়ার পর মাস দেড়েক বিরতি দিয়ে ডিসেম্বরে আনা হচ্ছে জাপানের অলিম্পিক দলকে।